শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুর থানার ধাপেরহাট এলাকায় নৈশকোচ ডাকাতির ঘটনায় আরও এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সাদুল্যাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে একটি টিম নাইটকোচ ডিপজল এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনায় আব্দুল বাকী (৫৫) নামে আরও এক ডাকাতকে ঢাকা মহানগর আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের দিকনির্দেশনায় সাদুল্যাপুর থানায় দায়েরকৃত মামলা নং ২০ (০৮)২০২১ ধারাঃ ৩৯৫/৩৯৭ পেনাল কোড সংক্রান্ত তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত প্রত্যক্ষভাবে জড়িত আসামী মোঃ আব্দুল বাকী (৫৫) পিতা-মৃত- কলিম উদ্দিন, গ্রাম-পশ্চিম মির্জাপুর, ইউনিয়ন ১নং কিশোরগাড়ী, থানা-পলাশবাড়ী জেলা-গাইবান্ধাকে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানা এলাকা হতে গ্রেফতারপূর্বক ২১ সেপ্টেম্বর মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
উক্ত আসামী গত ১৮ আগস্ট ঢাকা থেকে রংপুরগামী ডিপজল পরিবহন বাসের (নাইট কোচ) ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত বলে সে স্বীকার করেছে।
সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply