বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩জনকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩জনকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নদী রক্ষা গাইড বাধের উপরে রেখে বিক্রির দায়ে ৩ জন ব্যবসায়ীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
২১ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে অর্জুনা ইউনিয়নের কুঠিবয়রা বাজার এলাকায় গড়ে ওঠা অবৈধ বালুর ঘাটে ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি’র নেতৃত্বে ভূঞাপুর থানা পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ব্যবসায়ীরা হলেন, একজন- ১। জাহিদুল ইসলাম জাহিদ (২৭), পিতাঃ লিয়াকত আলী তালুকদার, গ্রামঃ ফসলান্দি, থানাঃ ভূঞাপুর, অপর দুইজন- ২। শাহাদাত জমাদ্দার (২১), পিতাঃ মাদারী জমাদ্দার, ৩। ইয়াকুব সরকার (২৫), পিতাঃ জামাল সরকার, গ্রামঃ কুঠিবয়রা, থানাঃ ভূঞাপুর। 
এ সময় ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রনি বাংলাদেশ বুলেটিন ২৪ কে জানান, কুঠিবয়রা এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৩ জন অসাধু ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com