আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
“মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ স্বপ্ন বাস্তবায়নে ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (৩য় পর্যায়) আওতায় গৃহ নির্মাণের জন্য মঙ্গলবার খাসজমি সরেজমিনে পরিদর্শন করা হয়। ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম বলেন,খাস জমি সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করুন। সকলের সহযোগিতায় হাসি ফুটবে কিছু গৃহহীন মানুষের মুখে।
Leave a Reply