রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের নির্বাচনী সভা

গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের নির্বাচনী সভা

সোহানুল হক পারভেজ ,তানোর রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামী লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২১ সেপ্টেম্বর মঙ্গলবার গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত নির্বাচনী বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান রবিউল আলম, খাদেমুন নবী বাবু চৌধুরী, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও নাজিমুদ্দিন বাবু প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। অপরদিকে গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনে হেভিওয়েট ও স্বতন্ত্র প্রার্থী রবিউল আলমের প্রার্থীতা বৈধ থাকার পরেও স্থানীয় সাংসদের রাজনৈতিক দুরদর্শীতায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে প্রার্থীতা প্রত্যার করে নিয়েছেন। এদিকে রবিউল আলম প্রার্থীতা প্রত্যহার ও আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে সমর্থন করায় মাননীয়  প্রধানমন্ত্রী এবং স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগণের ভাষ্য, রবিউল আলমের প্রার্থীতা প্রত্যাহার ও আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে সমর্থন করায় নৌকার বিজয় প্রায় নিশ্চিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com