বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে দূর্গাপুরে বিরিশিরি ইউপি চেয়ারম্যানের সাংবাদ সম্মেলন

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে দূর্গাপুরে বিরিশিরি ইউপি চেয়ারম্যানের সাংবাদ সম্মেলন


মোঃ রেজাউল হাসান সুমন নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ


মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছেন নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ৪নং বিরিশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রুহু। 

তিনি আজ মঙ্গলবার দুপুরে দূর্গাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন। 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। আমার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমি ১৯৭৭ সাল থেকে বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০০১সাল থেকে অদ্যাবদি পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের সারি থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছি এবং  তৃনমুল পর্যায়ে দলকে সুসংগঠিত করেছি।
 দল ও নেতাকর্মীরা আমাকে মূল্যায়ন করায় তিন তিনবার ইউপি চেয়ারম্যান হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছি। আসছে আগামী ইউপি নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী।  কলি হাসান ওলিও চেয়ারম্যান প্রার্থী। আমার জনপ্রীয়তায় ইর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য সাংবাদিক নামধারী ওয়ালী হাসান কলি আমাকে জড়িয়ে গত ১৯ই সেপ্টেম্বর তারিখে “আমাদের সময় ডটকম ” নামে একটি অনলাইন সংস্করণে ” ইউপি কার্যালয়ের বিশেষ কক্ষ, চেয়ারম্যানের অন্তরঙ্গ ভিডিও ফাঁস” শির্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। এই সাংবাদিক নামধারী ওয়ালী হাসান কলির বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা বর্তমানেআদলতে বিচারাধীন আছে। যাহার মামলা নং ১২(৩)২০১৮, জি.আর মামলা নং ৩৪(৩)২০১৮। 
 সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদকে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা, বানোয়াট, ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
এসময় উনার সঙ্গে বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com