বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার ফুলছড়িতে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধার ফুলছড়িতে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার ফুলছড়িতে দিনব্যাপী দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) -২০১৯ শীর্ষক এক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 ২১ সেপ্টেম্বর মঙ্গলবার  ফুলছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও ফুলছড়ি উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন , দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব (অডিট) মো. জহুরুল আলম চৌধুরী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন , গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ.কে.এম ইদ্রিশ আলী।
 ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রায়হান দোলনের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুকুম আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি  কাওছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান শামীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের দূর্যোগ কমিটির ভূমিকা ও গঠন, দূর্যোগ মোকাবেলার আগাম প্রস্তুতি, ঝুকি হ্রাস, দূর্যোগ ব্যবস্থাপনা, দূর্যোগকালীন সময়ে তালিকা প্রণয়ন ইত্যাদি বিষয় সহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোকপাত করা হয়। 
কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ৭টি ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com