রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ইউএনও’র নাম্বার ক্লোন করে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

গৌরীপুরে ইউএনও’র নাম্বার ক্লোন করে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফের সরকারি নাম্বার ক্লোন করে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তিদের কাছে টাকা দাবি করছে প্রতারক চক্র। মঙ্গলবার(২১সেপ্টেম্বর) প্রতারক চক্র ইউএনও এর ক্লোনকৃত নাম্বার দিয়ে ইউএনও পরিচয়ে উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, গৌরীপুর ইউএনও’র সরকারি মোবাইল নম্বর ক্লোন করে মঙ্গলবার দুপুরে প্রতারক চক্র সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের কাছে ফোন করে। এসময় প্রতারক চক্রের সদস্য ইউএনও পরিচয় দিয়ে একটি বাংলালিংক নম্বরে ০১৯৫০১৩৬৫৬৭ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠাতে বলে। এসময় ইউপি চেয়ারম্যান মান্নান মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান ওই নম্বরে।
আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার দুপুরে ইউএনও পরিচয়ে ফোন করে পাঁচ হাজার টাকা পাঠানোর কথা বলে। যেহেতু ইউএনও সাহেবের নম্বর মোবাইলে সেভ ছিল তাই বিষয়টি নিয়ে তেমন সন্দেহ হয়নি। পরে ইউএনও সাহেবের দেখা হলে টাকা পেয়েছেন কিনা জানতে চাইলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
ইউএনও হাসান মারুফ বলেন, ইউএনও’র সরকারি নম্বর ক্লোন করে জনপ্রতিনিধিদের কাছে টাকা চাওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সবাইকে তথ্য আদান-প্রদান ও লেনদেনের বিষয়ে সর্তক থাকতে অনুরোধ করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত ও প্রতারক চক্রকে ধরতে চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com