উৎফল বড়ুয়া, সিলেট
সিলেটের দক্ষিণ সুরমায় সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে তৈরি অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ২৬ ও ২৭ নং ওয়ার্ডে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান চালায় সিসিক।
অভিযান পরিচালনার সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ৩ মাস আগ থেকে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান করা হয়। এরপরও কয়েক দফা মাইকিং করা হয়। তবু অবৈধ স্থাপনা লোকজন নিজ উদ্যোগে সরিয়ে না নেওয়ায় আজকের এই উচ্ছেদ অভিযান।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানকালে সিসিকের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন, সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপ) সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply