বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুষ্টিয়া জেলা কার্যালয়ের বাজার তদারকি:

কুষ্টিয়া জেলা কার্যালয়ের বাজার তদারকি:

মোঃসুজন বিশ্বাস
কুষ্টিয়া সদর প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক নির্দেশনায় কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে কুমারখালী উপজেলার আচার্যপাড়া, এলঙ্গীপাড়া এবং মহেন্দপুর বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান ও খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযান পরিচালনাকালে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণরোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে ৪২, ৪৩ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০২ (দুই) টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। জেলা পুলিশ কুষ্টিয়া, উপজেলা প্রশাসন কুমারখালী, সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি, মাঠ ও বাজার পরিদর্শক কৃষি বিপণন অধিদপ্তর এবং জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ এর সহায়তায় উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com