মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠিতে) মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালাধীন কিশোর কিশোরী ক্লাবে সাম্প্রতিক উপকরণ হিসেবে বিভিন্ন খেলনা সামগ্রী, মনোহরী দ্রব্যাদি এবং জেন্ডার প্রমোটর সম্প্রদায়ের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার মোট ১১টি ক্লাবের মধ্যে হারমনিয়াম, তবলা,ক্যারামবোর্ড সহ ১৪ প্রকারের সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউএনও মোঃ মোশারেফ হোসেন ওই সকল ক্লাবের স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্লাব প্রশিক্ষকদের হাতে উক্ত সামগ্রী গুলো তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নার্গিস জাহান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান,সাংবাদিক হযরত আলী হিরু ও মোঃ মিজানুর রহমান সহ ক্লাব সংশ্লিষ্টগন এবং মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
Leave a Reply