বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পৌরসভা নির্বাচনে এবার প্রথম ভোট গ্রহণ হয়েছে ইভিএম পদ্ধতিতে

পৌরসভা নির্বাচনে এবার প্রথম ভোট গ্রহণ হয়েছে ইভিএম পদ্ধতিতে

বোয়ালখালী প্রতিনিধি :


শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে বোয়ালখালী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টায় এ ভোট গ্রহণ শুরু হয়ে চলেছে টানা বিকাল ৪টা পর্যন্ত। পৌরসভা নির্বাচনে এবার প্রথম ভোট গ্রহণ হয়েছে ইভিএম পদ্ধতিতে।

এদিকে পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জহুরুল ইসলাম জহুর।

এছাড়া নির্বাচনের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে তারেকুল ইসলাম (ব্রীজ), ২নং ওয়ার্ডে সিরাজুল হক (উট পাখি), ৩নং ওয়ার্ডে শেখ আরিফ উদ্দীন জুয়েল (ড্রয়ার), ৪নং ওয়ার্ডে সুনীল চন্দ্র ঘোষ ( টেবিল ল্যাম্প), ৫নং ওয়ার্ডে ইসমাইল হোসেন আবু ( উট পাখি), ৬নং ওয়ার্ডে মো. নাছের আলি (ডালিম), ৭নং ওয়ার্ডে মাহমুদুল হক (ব্ল্যাকবোর্ড), ৮নং ওয়ার্ডে মো. পারভেজ (ডালিম), ৯নং ওয়ার্ডে মো.জাহাঙ্গীর আলম (ব্রীজ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১-৩ নং ওয়ার্ডে রেবেকা সুলতানা মনি (আনারস), ৪-৬ নং ওয়ার্ডে জোবাইদা বেগম (আনারস) ও ৭-৯নং ওয়ার্ডে শাহনাজ পারভিন নিলু (চশমা) নির্বাচিত হয়েছেন।

৯ ওয়ার্ডের ২৪টি কেন্দ্রের ১৪৯টি বুথে পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা।

কেন্দ্রেগুলো তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেকুল ইসলামকে ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করায় পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ থেকে জাবেদ নামে এক যুবককে আটক করেছে। পরে দুপুর ১টায় মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কেন্দ্র পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন খান সাংবাদিকদের বলেন,প্রতিটি কেন্দ্র ঘুরে দেখছি অপ্রীতিকর কোনো কিছু ঘটে নাই এবং উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com