নাহিদ মিয়া, মাধবপুর{হবিগঞ্জ} প্রতিনিধি:
মাধবপুর উপজেলার ৫ নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আজ বিকালে বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।বিট অফিসার সাব ইন্সপেক্টর মমিনুল ইসলামর সঞ্চালনায় এ বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস চকদার মাখন,ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারী মিজানুর রহমান,মোঃ আব্দুল আহাদ, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর,মোঃ আবু হানিফ,নেপাল চন্দ্র দাস,স্কুল ছাত্রী জাকিয়া সুলতানা জান্নাত,সাইফুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন সহকারী বিট অফিসার এসআই ওয়াহেদ গাজী,এএসআই সোহেল রানা।সভায় বক্তারা আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের কাজে সবাইকে সহযোগীতা করার আহবান জানান।সভাপতি ওসি মোঃ আব্দুর রাজ্জাক সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
Leave a Reply