বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বড়াইগ্রামে ভাঙ্গা সড়ক নির্মানের দাবীতে মানববন্ধন।

বড়াইগ্রামে ভাঙ্গা সড়ক নির্মানের দাবীতে মানববন্ধন।

বড়াইগ্রাম প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রামে বড়াল নদীর তীরবর্তী দুই কিলোমিটার ভাঙ্গা গ্রামীন সড়ক নির্মানের দাবীতে মানববন্ধন করেছে দশ গ্রামের মানুষ। বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউ,পির কাছুটিয়া এলাকায় বড়াল নদীর তীরের দুই কিলোমিটার সড়ক ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে কৃষিপণ্য বাজারজাত করণসহ চলাচলে দূর্ভোগে পড়েছেন স্থানীয় ১০ টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। সড়কটি সংস্কার ও পাকা করণের দাবিতে ভাঙ্গা সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেছে ঐ এলাকার শিক্ষার্থীসহ ভুক্তভোগী জনগন।
এলাকাবাসীরা জানায়, প্রবল বৃষ্টি আর অপরিকল্পিত নদী কাটার কারণে কাছুটিয়া স্লুইস গেট হতে আজিজ মেম্বারের বাড়ি পর্যন্ত গ্রামীন এই সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। এর মধ্যে আধা কিলোমিটার ভাঙ্গা সড়কে হেঁটে চলাচল করাও একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে বিড়ম্বনাসহ দুর্ভোগে পড়ছে। কয়েকটি বাড়িঘর ও বৈদ্যুতিক খুটিও ভাঙ্গনের হুমকিতে রয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করে পাকা করণের দাবি করেন এলাকাবাসীরা ।ভুক্ত ভূগী এলাকাবাসি কৃষক আঃ মতিন বলেন, ইতিপূর্বে আমাদের এই রাস্তা দিয়ে আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ গুলো অনায়াসে ও স্বল্প খরচে পার্শ্ববর্তী বনপাড়া, আহমেদ পুর,মৌখাড়াসহ আশেপাশের বিভিন্ন হাটে আমাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে বিক্রি করতে পারতাম । কিন্তু এখন আমাদেরকে ঐ সমস্ত হাট বাজারে যেতে হলে ৫/৬কিঃমিঃ পথ ঘুরে যেতে হচ্ছে।যারফলে যেমন সময় বেশি লাগছে এবং খরচের টাকাও গুনতে হচ্ছে অনেক বেশী। মানববন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com