মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
বৈদেশিক কর্মসংস্থানের জন্য চাই দক্ষতা এবং সচেতনতা এ শ্লোগানে কুমিল্লার সদর দক্ষিনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক প্রচারণা কাযক্রম পরিচালনা করা হয়।
মঙ্গলবার অভিবাসন প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ততাকরণ, বিদেশগনেচ্ছু ও বিদেশগামীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ প্রচারনা চালায়।
প্রচার অভিযানে নেতৃত্ব দেন এবং আলোচনার মূল বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।
প্রচারণায় অংশগ্রহণ করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মজুমদার, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সৈয়দা তাহমিনারা বেগম, চৌয়ারা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম মজুমদার, সহকারী প্রধান শিক্ষক সেলিনা আক্তার লাইলিসহ অন্যান্যরা।
প্রচার অভিযানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীরা অংশ নেন।
সহকারী পরিচালক দেবব্রত ঘোষ , বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা , প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সুবিধা , নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উইং, বায়রার কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
Leave a Reply