কুমিল্লা ব্যুরোঃ
“হে জওয়ান হও আগুয়ান, ডাকিছে স্বদেশ, স্বচ্ছ নিয়োগে পাবে চাকুরীতে প্রবেশ” এই শ্লোগানে নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কুমিল্লা জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার সম্মেলন কক্ষে সাংবাদিকদের নতুন নিয়মে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার ফারুক আহম্মেদ। তিনি জানান, পুলিশে নিয়োগে সচ্ছতার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এ সংক্রান্ত সব তথ্য পুলিশের ফেইসবুক পেজ ও ওয়েবসাইটেও বিস্তারিত তথ্য ও চিত্র দেয়া আছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহীম, এম তানভীর আহমেদ, আফজল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ নিয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
Leave a Reply