সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যান-প্রাইমমুভার পণ্য পরিবহন এসোসিয়েশনের কর্মবিরতি

কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যান-প্রাইমমুভার পণ্য পরিবহন এসোসিয়েশনের কর্মবিরতি


কুমিল্লা ব্যুরো:


১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক এসোসিয়েশনের ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন করছে কুমিল্লা জেলা শাখা। কুমিল্লাসহ সারা দেশে সব ধরনের পণ্যবাহী যানচলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন তারা।
মঙ্গলবার সকাল থেকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পণ্যবাহী যান চলাচল বন্ধ করে ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান নেয়।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান, প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশ ট্রাক,কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সির কুমিল্লা জেলার সভাপতি মোঃ আব্দুল হাই, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম,কার্যকরী সভাপতি গাজী ছাদেকুর রহমান।
এ সময় কুমিল্লা জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃনং ২০২৪) সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন, (রেজিঃ নং-২০৪৪) সাধারণ সম্পাদক মোঃ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, মোটরযান মালিকদের ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর প্রত্যাহার,চালকদের সহজ শর্তে এবং সরকারি ফির বিনিময়ে লাইসেন্স প্রদান, ড্রাইভিং লাইসেন্সের নবায়ন ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিটনেস ও পরীক্ষা পদ্ধতি বাতিল , সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর কল্যাণ তহবিল সংগ্রহের ওপর বিধিনিষেধ আরোপ না করা, মোটরযানে শ্রমিকদেরকে রাষ্ট্রীয় রেশন সুবিধাসহ ১৫ দফা দাবি অবিলম্ভে মেনে নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com