বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহীতে ৪০কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে ১ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে ৪০কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে ১ মাদক ব্যবসায়ী আটক

সোহানুল হক পারভেজ, তানোর রাজশাহীঃ

রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে ৪০কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১০টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন আমচত্তরস্থ মেসার্স ভাই ভাই ভলকানাইজিং এর সামনে অপারেশন পরিচালনা করে ৪০ কেজি গাঁজা, ০১ টি পিকআপসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ সবুজ (২৯)। সে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চিখটিয়া এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে।

ঘটনার বিবরণে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন টিম রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন আমচত্তরস্থ রাজশাহী বিজ্ঞান স্কুলের পশ্চিম দিক সংলগ্ন মেসার্স ভাই ভাই ভলকানাইজিং এর সামনে
অভিযান পরিচালনা করে ১টি পিকআপে সিঙ্গেল কেবিনের পিছনে বডি থেকে ০৪টি ক্যারেটের মধ্যে ২০ প্যাকেটে ৪০ কেজি গাঁজা যাহার মূল্য অনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। এ সময় পিকআপ চালক মোঃ সোহাগ (২১) পালিয়ে যায়। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com