বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক পরিবারকে অটোরিক্সা দিলেন-মেয়র

দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক পরিবারকে অটোরিক্সা দিলেন-মেয়র

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহী মহানগরীতে দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক দুখু বিশ্বাসের পরিবারকে ব্যাটারি চালিত অটোরিক্সা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুম দুখু বিশ্বাসের স্ত্রী মুক্তি বিশ^াস ও ছেলে রাজ বিশ^াসের হাতে অটোরিক্সার চাবি তুলে দেন। জীবিকা নির্বাহের অবলম্বন পেয়ে মেয়র মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দুখু বিশ্বাসের পরিবার।

উল্লেখ্য, গত ২৩ জুন মহানগরীর সাগরপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করার দুর্ঘটনায় মারা যান দুখু বিশ্বাস (৫০)। ড্রেন নির্মাণের কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান খালেদ মোহাম্মদ সেলিম। কর্মরত অবস্থায় নির্মাণ শ্রমিক মারা যাওয়ায় তার পরিবারকে সহযোগিতার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন রাসিক মেয়র। সে মোতাবেক অটোরিক্সাটি সরবরাহ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। অটোরিক্সা প্রদানকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com