শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে – খাদ্যমন্ত্রী

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে – খাদ্যমন্ত্রী

ওবাযদুল ইসলাম রবি, রাজশাহী


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ। শেখ হাসিনার উন্নয়নের লক্ষ্যযাত্রা কারো মিথ্যাচারে থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার নিয়ামতপুর উপজেলার বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে উন্নয়ন এসেছে। নতুন প্রজন্মকে উন্নয়নের যাত্রায় সামিল করতে হবে।
মন্ত্রী বলেন, দেশে সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়ানো হয়েছে। নতুন করে যুক্ত হবে আরও সুবিধাভোগী উল্লে¬খ করে মন্ত্রী বলেন, নওগাঁ জেলায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সুপেয় পানির কষ্ট লাঘবে সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন করেছি। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের উন্নয়নে নিজেকে উজাড় করে দিতে চাই।
সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সার, বীজ, বিদ্যুৎ কোনো কিছুর অভাব কৃষকের নেই। কৃষক ধানের নায্যমূল্য পাচ্ছে। সেই সাথে ভোক্তার কাছেও চাল যৌক্তিক মূল্যে পৌঁছে দেয়া হচ্ছে। করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্রদের ১০ টাকায় চাল দেয়া হয়েছে । খাদ্যবান্ধব কর্মসূচিতে নতুন করে অতিদরিদ্র উপকারভোগী অন্তর্ভূক্ত করে সেপ্টেম্বর থেকেই চাল বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, করোনাকালে একজন মানুষও না খেয়ে মারা যায়নি। সমাজের সকল শ্রেণি পেশার জন্য আর্থিক প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের করোনা মোকাবিলায় গৃহীত ব্যবস্থাপনা বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, তৃণমূল কর্মীরাই আওয়ামীলীগের প্রাণশক্তি। দলের ক্রান্তিকালে তাঁরাই এগিয়ে এসেছে বার বার। অল্প কিছুদিনের মধ্যে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন যিনিই পান, নৌকার প্রার্থীর বিজয়ে নেতাকর্মীদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ,সহ সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও সিরাজুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান বিপ¬ব। এর আগে মন্ত্রী বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com