সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধায় শিশু শুভ হত্যার সব আসামী খালাস

গাইবান্ধায় শিশু শুভ হত্যার সব আসামী খালাস

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা এলাকার মীরগঞ্জ বালাপাড়া গ্রামের শিশু সাকিবুল ইসলাম ওরফে শুভ (৫) হত্যা মামলার ১০ আসামীর সকলকে খালাস দিয়েছেন আদালত।

২১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কেএম শহীদ আহমেদ এ রায় দেন।

খালাস প্রাপ্ত আসামীরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের আবদুল রাজ্জাক, একই উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের কবির মিয়া, হারুন মিয়া, সুমন মিয়া, রবিন হুড, নিজাম খাঁ গ্রামের মোস্তাফিজার রহমান, জুয়েল চন্দ্র, মীরগঞ্জ এলাকার রিপন কুমার সাহা, বালাপাড়া গ্রামের মিল্টন মিয়া ও একই গ্রামের লাভলু মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ বালাপাড়া এলাকার আশেক আলী মাস্টারের শিশু ছেলে সাকিবুল ইসলাম ওরফে শুভকে বাড়ির উঠান থেকে অপহরণ করে দুর্বৃত্তরা।

এরপর অপহরণকারীরা মোবাইল ফোনে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন শুভর বাবার কাছে।
সেই মুক্তিপণের টাকা না পেয়ে শুভকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা ।

ঘটনার দুই দিন পর অপহরণকারী চক্রের ৯ জনকে আটক করে পুলিশ।
পরে তাদের দেয়া তথ্যে মতে ওই সালের ১০ সেপ্টেম্বর রাত আটটায় মীরগঞ্জ গুচ্ছ গ্রামের পাশে ঈদগাঁ মাঠের দক্ষিণে একটি নালা থেকে শুভর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশু শুভর বাবা আশেক আলী মাস্টার বাদী হয়ে পরদিন ১১ সেপ্টেম্বর রাতে তার ভাই আবদুর রাজ্জাকসহ ১০ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com