শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
তালতলীতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক কারাগারে

তালতলীতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক কারাগারে

কাওসার হামিদ,তালতলী (বরগুনা)প্রতিনিধি।

বরগুনার তালতলীতে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল তিনটায় গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার বেলা ১১ টার দিকে তালতলী বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের আউট প্রসেসিং প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তিনি ঢাকার গাজীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পিটি পাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বড় বোনের সাথে প্রায় পাঁচ বছর ধরে পরিচয় ছিল শরীফুল ইসলামের। গত ৭-৮ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে গত ৮ দিন পূর্বে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে তালতলী বন্দর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে আসেন এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন ও বিয়ের জন্য বার বার বললেও শরীফ তালবাহানা করে। ভুক্তভোগী ওই কিশোরী ঘটনাটি গোপনে পাশের বাসায় বললে স্থানীয় জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা তালতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে গতকাল সোমবার রাতে তালতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারের সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com