বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রিশাল সাইবার ট্রাইব‌্যুনা‌লে বিএন‌পির ভাইস‌চেয়ারম‌্যা‌ন মেজর হা‌ফি‌জের জা‌মিন

রিশাল সাইবার ট্রাইব‌্যুনা‌লে বিএন‌পির ভাইস‌চেয়ারম‌্যা‌ন মেজর হা‌ফি‌জের জা‌মিন

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান (সাবেক মন্ত্রী) অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আজ (মঙ্গলবার ২১ সেপ্টেম্বর) বরিশালের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছেন। সাইবার ট্রাইব‌্যুনালের বিচারক গোলাম ফারুক জামিনের আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী ২০১৮ সালে ২৪ ডিসেম্বর জাতীয় নির্বাচন নিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদের সাথে বাবুল বিশ্বাসের নির্বাচনী আইন বর্হিভূত মোবাইলে কথপোকথন হয়। এনিয়ে ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ের চেয়ারম্যান ফরিদ তালুকদার ওই বছরের ২৮ ডিসেম্বর লালমোহন থানায় ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে মামলা থেকে ৬ জন বাদ পরে এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং বাবুল বিশ্বাসের নাম আসামীর তালিকায় রাখা হয়।

পরে মামলাটি উচ্চ আদালত থেকে নিম্ম আদালতে হস্তান্তর করা হয়। আজ তিনি বরিশালের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। মামলার আইনজীবী কাজী এনায়েত হোসেন বাচ্চু বলেন, বিচারক রাষ্ট্র পক্ষের কথা শোনেন এবং আসামীর বয়স বিবেচনায় এনে তাকে জামিন দেন।

এনিয়ে হাফিজ বলেন, ২০১৮ সালের জাতীয় নিবার্চন অবৈধভাবে ভোট কারচুপির মাধ্যমে হয়েছে। তারই অংশ হিসেবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি কেবল একা নন, যার ধারাবাহিকতায় সাংবাদিকদের বিরুদ্ধেও এখন এই আইনে মামলা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপি সহ-সাধারন সম্পাদক আনয়ারুল হক তারিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড, আলি হায়দার বাবুল, বরিশাল মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com