সোহানুল হক পারভেজ তানোর,রাজশাহী :
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তানোর পৌরসভার চতুর্থ বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তানোর পৌর শহরের তানোর ডাকবাংলো মাঠে তানোর পৌরসভার ওয়ার্কার্স পার্টির চতুবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।এতে সর্বসম্মতিক্রমে নাহিদ আক্তার হিল্টনকে সভাপতি ও নাইম হাসান যুবরাজকে সাধারন সম্পাদক করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা কমিটি সদস্য ও তানোর উপজেলার যুগ্ন আহবায়ক ইমতিয়াজ বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব মৈত্রির সাংগঠনিক সম্পাদক রায়হানুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তানোর উপজেলা শাখার সহ-সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক মেহেদি হাসান শিমুল।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তালন্দ ইউপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন,দেলোয়ার হোসেন,আনোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply