রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে স্ত্রীর সহযোগীতায় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহে স্ত্রীর সহযোগীতায় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহে স্ত্রীর পাহারায় ১৪ বছরের শিশু কে ধর্ষণের অভিযোগে ১৯ সেপ্টেম্বর রাতে জাতীয় পার্টির এক নেতাকে র‍্যাব-১৪ এর একটি চৌকশ দল গ্রেফতার করেছে। পরে আটককৃত এ নেতাকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।সূত্র জানায়,ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় প্রায় প্রতিদিনই হোসেন আলী (৫০) ওই কিশোরীর ভাড়া বাসায় আসা-যাওয়া করতেন। পারিবারিক সম্পর্কের এক পর্যায়ে গত ১৫ জানুয়ারী সকালে জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলী তার ৩য় স্ত্রী তামান্না বেগমের সহযোগিতায় কিশোরীকে তাদের ঘরে ডেকে আনেন। পরে একটি কোমল পানীর সাথে ঘুমের ঔসধ সেবন করান। কিছুক্ষণ পর ওই কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে হোসেন আলী তাকে ধর্ষণ করে সেই সাথে ওই ধর্ষণের ভিডিও তার ৩য় স্ত্রী মোবাইলে ধারন করে। পরের দিন সকালে আবারও তামান্না বেগম ওই কিশোরীকে ডেকে নেন এবং স্বামীকে দিয়ে ধর্ষণ করান। তবে এবার তামান্না বেগম আর ভিডিও করেননি। তিনি ঘরের দড়জা বন্ধ করে দিয়ে বাহিরে বসে স্বামীর ধর্ষণ নামের কৃতকর্মকে সহযোগিতা করেছিলেন।অভিযোগ সূত্রে জানা যায়,ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ভাইরালের ভয় দেখিয়ে ওই কিশোরীকে লাগাতার ৫ মাস ধর্ষণ করেন হোসেন আলী। অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিশোরী তার মাকে সব ঘটনা খুলে বললে তারা মান-সন্মানের ভয়ে ওই ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। কিন্তু সেখানেও নিয়মিত ভয়-ভীতি প্রদর্শন করত জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কথিত সভাপতি হোসেন আলী। সেখানে তিনি অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে এলাকায় মহড়া দিয়ে ওই কিশোরীকে অপহরণ করে হত্যার হুমকি দেয়।বাধ্য হয়ে রবিবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে হোসেন আলী ও তার ৩য় স্ত্রী তামান্না বেগমকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করেন। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-অভিযুক্ত হোসেন আলীকে র‍্যাব-১৪ আটক করে থানায় সোপর্দ করেছেন।      

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com