শেরপুর প্রতিনিধিঃ
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শেরপুরে জেলা দাবা লীগ-২১ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ দাবা লীগের উদ্বোধন করা হয়।
দাবা উপ কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ ও উদ্বোধক হিসেবে পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুন ফেরদৌস প্রিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ বিপিএম বার দেশে দাবা খেলার বিপ্লব ঘটাতে ১ম বারের মতো তৃণমুলে দাবা লীগ চালুর উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেরপুর জেলাতে দাবা লীগের আয়োজন করা হয়েছে। এ খেলায় জেলা শহরের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগের স্পন্সর করছে।
সোমবার ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৮টি ক্লাব/সংস্থার দলের অংশগ্রহণে এ খেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে প্রতিদিন বিকাল ৪টা থেকে চলবে ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।
Leave a Reply