বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বারে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে– মেধাবী ছাত্র তৈরী করতে একজন দক্ষ শিক্ষকের বিকল্প নেই —উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান

কুমিল্লার দেবীদ্বারে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে– মেধাবী ছাত্র তৈরী করতে একজন দক্ষ শিক্ষকের বিকল্প নেই —উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান


কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাকিব হাসান বলেছেন, একটি কলেজে বড় বড় অবকাঠামো থাকবে কিন্তু এখান থেকে মেধাবী শিক্ষার্থী তৈরী হবে না এমন শিক্ষা প্রতিষ্ঠান রেখে সরকারি অর্থ অপচয়ের দরকার নেই। এক সময় এসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী শুণ্য হয়ে পড়বে।

তিনি বলেন, একজন দক্ষ শিক্ষকই পারে একজন মেধাবী শিক্ষার্থী তৈরী করতে। মেধাবী শিক্ষার্থী তৈরীতে দক্ষ শিক্ষকের বিকল্প নেই। তাই শিক্ষকদের প্রতিষ্ঠানে পাঠ দানে আরও আন্তরিক হওয়ার জন্য তিনি আহবান জানান।

সোমবার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সফিকুর রহমানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো, সাইফুল ইসলাম শামীমের উপস্থাপনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, কোন শিক্ষক কর্মস্থলে শিক্ষার্থীদের লেখা পড়ায় উদাসীনতা দেখালে এ ক্ষতি অপূরনীয় এবং শিক্ষার্থীরা তা সব সময় তা স্মরন রাখে। তৈমনী ব্যতিক্রম আছে। কৃতি শিক্ষকদের শিক্ষার্থীরা আমরন মনে রাখে। শিক্ষকতা একটি মহান পেশা। এ পেশা থেকে শিক্ষকরা যে সন্মান ও খ্যাতি অর্জন করতে পারে তা অন্য কোন পেশা থেকে সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ ও একাডেমিক সুপারভাইজার মো. মাঈনুদ্দিন।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সফিকুর রহমান সরকার ও ম্যানেজিং কমিটির সদস্য তপন সাহা।

অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com