কুমিল্লা ব্যুরো:
নিরাপদ আবাসন বিষয়ক সচেতনতামূলক প্রচারনা গতকাল সোমবার কুমিল্লার বি-পাড়া সাহেবাবাদ ডিগ্রী কলেজ ও সাহেবাবাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রচারনায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ ।
প্রশিক্ষণ নিয়ে, নিয়ম মেনে যাব বিদেশ, অর্থ এনে গড়বো মোরা সোনার বাংলাদেশ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রচারনা চালায়। প্রচারনায় দুটি প্রতিষ্ঠানের প্রায় দুহাজার শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
Leave a Reply