কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার বুড়িচংয়ের রহিমা খাতুন বালিকা মাদরাসার শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে সোমবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব শাহ মোঃ আব্দুল জব্বার পীর এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, গাউছিয়া ইসলামিক মিশনের চেয়ারম্যান গাজী মোহাম্মাদ জাহাঙ্গীর আলম জাবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালনগর আদর্শ কলেজের অধ্যাপক মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মুহাম্মদ আব্দুস সাত্তার।
বুড়িচং রহিমা খাতুন বালিকা মাদরাসার অধ্যক্ষ মুফতী রেজাউল করিম নিজামীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ আব্দুর রউফ, ক্বারী মোহাম্মদ উল্লাহ, হাফেজ মোঃ আব্দুল হক, মাওলানা নাজমুল হকসহ অন্যান্যরা।
Leave a Reply