কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার দাউদকান্দির আদমপুরে পরিবেশ বান্ধব পদ্ধতিতে মাছ চাষকে প্রসারিত করার লক্ষ্যে পরিবেশ ক্লাবের উদ্যোগে পরিবেশ উন্নয়ন বিষয়ক মাসিক সভা রবিবার অনুষ্ঠিত হয়।
পরিবেশ ক্লাবের সভাপতি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত পরিবেশ ও সমাজ উন্নয়ন সংগঠক মতিন সৈকত এর সভাপতিত্বে
সভায় উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম, সিসিডিএ- সমৃদ্ধি কর্মসুচীর সমন্বয়কারী হাসান আলী, পরিবেশ কর্মকর্তা হাসিব ইকবাল কানন, অর্থ ও হিসাব কর্মকর্তা নাজমুল হোসেন, মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ লেমন মিয়া, কাশেম মোল্লাসহ অন্যান্যরা।
সভায় কোভিড-১৯ মোকাবিলা এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিধনে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে মাসব্যাপী কার্যক্রম গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply