বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংগাইরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সিংগাইরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার বলেছেন আইনশৃঙ্খলা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সিংগাইর থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন- হাউজ ডে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মোঃ আবু হানিফের পরিচালনায় তিনি আরো বলেন, উন্নয়ন ও আইনশৃঙ্খলা একে অপরের সাথে জড়িত। আইনশৃঙ্খলা ভাল না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দুর্নাম হয় এমন কোন কাজ কাউকে করতে দেয়া হবে না। মাদক, কিশোর গ্যাং ও হেলমেটবিহীন বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানো রোধকল্পে তিনি পুলিশকে সহযোগীতা করার জন্য অভিভাবকমহল ও স্থানীয়দের অনুরোধ জানান । সেই সাথে ধল্লা ইউনিয়নকে মাদকমুক্ত করতে পাইলট প্রকল্প গ্রহণ করার ঘোষণা দেন পুলিশ সুপার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- (সিংগাইর সার্কেল) সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খান, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুদ্দিন, পৌর-মেয়র আবু নাঈম মোঃ বাশার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদ, মোঃ সায়েদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল আলম উজ্জ্বল, মোসাঃ শারমিন আক্তার, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুস ছালাম, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার খাতুন, সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্রাম হোসাইন, ইউপি চেয়ারম্যান রমজান আলী, আব্দুল হালিম রাজু, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ, জেলা পরিষদ সদস্য অ্যাড. কহিনুর ইসলাম সানি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শাহীনুর রহমান শাহীন, নাট্য কর্মী শাকিল আহম্মেদ, মোঃ আব্দুল খালেক, ইউপি মেম্বার মোঃ শাহজাহান, শাহনাজ বেগম ও সিএনজি চালক মোঃ জামাল আহাম্মেদ প্রমূখ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দু’শতাধিক লোক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com