শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
রংপুরে যানজট নিরসনের লক্ষ্যে নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড়ে ট্রাফিক আইল্যান্ডের শুভ উদ্বোধন করা হয়। এছাড়া ভ্রাম্যমান পথচারী কিংবা যাত্রীদের সেবায় রয়্যালিটি মেগামল এর সৌজন্যে ডিজিটাল টেলিভিশন প্রচার এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন এর সম্মানিত মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। রবিবার বিকেলের দিকে জাহাজ কোম্পানি মোড় ট্রাফিক আইল্যান্ডের শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম। রয়্যালিটি মেগামল এর ব্যবস্থাপনা পরিচালক , বাংলার চোখ এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মোঃ মহিদুল ইসলাম, সিনিয়র উপ পুলিশ কমিশনার আলতাব হোসেন, অতিরিক্ত পরিচালক রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল মেরাজুল মহাসিন, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মিনহাজুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) আইনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার ইমরুল কায়েস ফরহাদ (ট্রাফিক) দক্ষিণ, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তর, জমিরউদ্দীন সরকার, টি আই বেলাল (ট্রাফিক দক্ষিণ), টি আই (ট্রাফিক উত্তর) দেলোয়ার হোসেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর সমিতির সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন। জেলা পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, রয়্যালটি মেগামলের ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম টুটুল, এডমিন মোঃ ইরফান হোসেন আশরাফী প্রমুখ
Leave a Reply