বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জেলের জালে আটকা পড়লেন বিষধর রাসেল ভাইপার সাপ, কুষ্টিয়ায়

জেলের জালে আটকা পড়লেন বিষধর রাসেল ভাইপার সাপ, কুষ্টিয়ায়

মোঃ সুজন বিশ্বাস
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ায় গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে জেলের জালে বিষধর রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। এর চারদিন পর স্থানীয় প্রকৃতিপ্রেমী শাহাবুদ্দিন মিলন বন বিভাগের সহায়তায় গর্ভবতী ওই সাপটিকে গত শনিবার রাতে কুষ্টিয়ার দুর্গম চরে অবমুক্ত করে। প্রকৃতি প্রেমী ও সমাজ সেবক কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার শাহাবুদ্দিন জানান, গত বুধবার পদ্মার শাখা গড়াই নদীতে মাছ ধরতে যান শহরের মঙ্গলবাড়িয়া এলাকার মৃদুল শেখ। মাছ ধরার এক পর্যায়ে তার জালে সাপটি আটকে যায়।

পাঁচ ফিট লম্বা এই সাপটিকে অন্যান্য সাপের থেকে ব্যতিক্রম মনে হওয়ায় তিনি সাপটিকে বালতিতে ভরে নিজ বাড়িতে নিয়ে আসেন। সাপটির পেটে ডিম ভর্তি থাকায় তেমন একটা নড়া-চড়া করছিল না। ব্যতিক্রমী এই সাপ উদ্ধারের খবর লোকমুখে ছড়িয়ে পড়লে এক নজর সাপটিকে দেখার জন্য তার বাড়িতে এলাকাবাসীরা ভিড় করতে থাকে।

খবর পেয়ে কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আব্দুল হামিদ ছুটে যান মৃদুল শেখের বাড়িতে। পরে সাপটিকে উদ্ধার করে কুষ্টিয়ার দুর্গম চরে অবমুক্ত করা হয়েছে।
আব্দুল হামিদ বলেন, বাংলাদেশে অনেক আগেই এই সাপটি বিলুপ্ত হয়েছে বলে উল্লেখ করেন। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে সম্প্রতি বন্যার কারণে ভারত থেকে সাপটি ভেসে এসেছে। গত এক সপ্তাহ আগে কুষ্টিয়ার কুমারখালী এলাকার ছেঁউড়িয়ায় একজন জেলে গড়াই নদীতে মাছ ধরার সময় তার জালে আরেকটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছিল বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com