মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কেন্দ্রীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে যশোরে ছাত্র মৈত্রী’র প্রতিবাদী মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে যশোরে ছাত্র মৈত্রী’র প্রতিবাদী মানববন্ধন

মোঃ সাজ্জাদুল ইসলাম মনিরামপুর যশোর প্রতিনিধিঃ

গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির নেতাদের উপর পুলিশের হামলার প্রতিবাদে সোমবার ২০ সেপ্টেম্বর বেলা ১১ টায় যশোর প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর জেলা ছাত্র মৈত্রী। একই সঙ্গে পাঁচ দফা দাবিও তুলে ধরেন তারা।

তাদের দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা, শতভাগ শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা, শিক্ষার্থীদের কমপক্ষে ৫০ শতাংশ বেতন/ফি মওকুফ করা, সব শিক্ষার্থীর জন্য চাকরির আবেদনের বয়সসীমা বৃদ্ধি ও ১৭ সেপ্টেম্বরকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিক্ষা দিবস ঘোষণা করা।

মানবন্ধনে জেলা নেতৃবৃন্দ বলেন, পাঁচ দফা দাবি নিয়ে রোববার সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিলো ছাত্র মৈত্রীর। মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার সময় নেতাকর্মীদের উপর পুলিশ বাঁধা দিয়ে হামলা চালায়। এ সময় ছাত্র মৈত্রীর ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা আসংখ্যাজনক। পুলিশের এমন নগ্ন হামলার তিব্র নিন্দা ও বিচার দাবি করেন তারা।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত শাওনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অরুপ মিত্র, সহ সাধারণ সম্পাদক শাহিন হোসেন, দপ্তর সম্পাদক আফান হোসেন সাগর, রাজনৈতিক সম্পাদক মার্ক শুভ, এম এম কলেজ সাধারণ শিক্ষার্থী দের পক্ষে বিজন চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com