রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম :
জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসির বড় জয় প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’-এর বাজিমাত, ইমরানের নতুন রেকর্ড ‘রাত দখল’ মিছিলে জয়া আহসান, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
তানোরে স্পিডের বোতলে চোলাইমদ বিক্রি করতেন শ্যামল

তানোরে স্পিডের বোতলে চোলাইমদ বিক্রি করতেন শ্যামল

সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী :

রাজশাহীর তানোরে কোমল পানীয় স্পিডের বোতলে চোলাইমদ ভরে বিক্রি করতেন শ্যামল কুমার দেবনাথ (২৭)। তাঁর বাড়ি উপজেলার পারিশো দুর্গাপুর গ্রামে। তিনি ওই গ্রামের খগেন চন্দ্র দেবনাথের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল মদ উদ্ধার করে। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। আজ (১৯ সেপ্টেম্বর) রোববার মাদক আইনে তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন বলেন, শ্যামল চোলাই মদ তৈরি করে নিজ এলাকায় স্পিডের বোতল ভরে বিক্রি করতেন। শনিবার রাতে ওসি রাকিবুলের স্যারের নির্দেশে পারিশো দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাগে ১২টি স্পিডের বোতলে রাখা পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্যামল কুমারের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com