বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালী রিক্সা চালক হত্যার আসামী বেনাপোলে আটক

নোয়াখালী রিক্সা চালক হত্যার আসামী বেনাপোলে আটক

মোঃ নয়ন হোসেন, শার্শা ( যশোর ) প্রতিনিধি : 

নোয়াখালী বেগমগজ্ঞ থানার চৌমুহনী এলাকার রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদ (৭৫) কে বেনাপোল
বাজার থেকে আটক করেছে পোর্ট থানার পুলিশ।

রবিবার বিকালে বেনাপোল স্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক নুরুল আমিন মোর্শেদ নোয়াখালী জেলার বেগমগজ্ঞ থানার চৌমুহনী গনিপুর এলাকার আলী আকবরের ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় চৌমুহনী এলাকার রিক্সা চালক আবুল হোসেনের রিক্সা ভাড়া নেন নুরুল আমিন। ভাড়া নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে নুরুল আমিন দা দিয়ে আবুল হোসেনের গলায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান ওই রিক্সা চালক। এ ব্যাপারে বেগমগজ্ঞ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদে জানতে পারি নোয়াখালী বেগমগজ্ঞ থানার রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদ বেনাপোল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি বেগমগজ্ঞ থানাকে অবহিত করা হয়েছে। তারা এসে আসামী নুরুল আমিন মোর্শেদকে নিয়ে যাবে বলে জানান তিনি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com