শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুর থানার ধাপেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের গাইবান্ধা জেলা প্রতিনিধি আব্দুল কাফি সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত রিপন মিয়া (৩০) নামের এক এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৯ সেপ্টেম্বর রবিবার উপজেলার ধাপেরহাট জোর আমগাছ তল এলাকা থেকে রিপন মিয়াকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রিপন মিয়া গঙ্গা নারায়নপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
এর আগে ১৮ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে আব্দুল কাফি সরকার পেশাগত দায়িত্ব পালন শেষে ধাপেরহাট থেকে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ এলাকায় পৌছালে পুর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সাংবাদিক আব্দুল কাফি সরকার ভাতগ্রাম ইউনিয়নের গঙ্গা নারায়নপুর গ্রামের কফিল সরকারের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে ধাপেরহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক ছোলায়মান সরকার বলেন, সাংবাদিক আব্দুল কাফি সরকারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীকে দ্রুত গ্রেয়তারের দাবি জানান তিনি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, হামলার ঘটনায় কাফি সরকারের ছেলে বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। এ মামলার এজাহারভুক্ত আসামী রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে ।
Leave a Reply