বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বড় ভাই ও ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন সেলিমের দাফন সম্পন্ন

কুমিল্লায় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বড় ভাই ও ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন সেলিমের দাফন সম্পন্ন


কুমিল্লা ব্যুরো:


সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার আ ক ম মহিউদ্দিন সেলিমের লাশ কুমিল্লা টাউন হলে জানাযা শেষে নগরীর টমছমব্রীজে দাফন করা হয়েছে। তিনি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বড় ভাই।
তিনি শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে নগরীর মুন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
রোববার সকাল ১১ টায় মুন্সেফ বাড়ি হতে মরহুমের লাশ নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে মরহুম আ ক ম মহিউদ্দিন সেলিমের আত্মার শান্তি কামনা করে উনাকে জান্নাতবাসী করার উদ্যেশ্যে উপস্থিত সকলের কাছে দোয়া চান এমপি বাহার।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, কুমিল্লা বুড়িচং ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট হাসেম খান, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বিপিএম বার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসেন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল রিফাত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ড. কাজী আবুল বাসার, মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম, মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, স্বেচ্চাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টু সহ কুমিল্লা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com