কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা নগরীর ২১ নং ওয়ার্ডের নবগঠিত কৃষক লীগের পরিচিতি সভা রোববার অনুষ্ঠিত হয়েছে।
নগরীর নোয়াগাও ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর কৃষক লীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম।
২১নং ওয়ার্ড কৃষক লীগের নবগঠিত কমিটির সভাপতি আব্দুস ছালাম সেলিম খন্দকারের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মজুমদার, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমানসহ অন্যান্যরা। পরিচিত সভায় নব কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply