বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীতে প্রধাণ শিক্ষক আহত হওয়ার ঘটনায় বিচারের দাবীতে স্মারকলিপি প্রদান

ভূরুঙ্গামারীতে প্রধাণ শিক্ষক আহত হওয়ার ঘটনায় বিচারের দাবীতে স্মারকলিপি প্রদান

মনিরুজ্জামান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রথিনিধি:


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দূই প্রধান শিক্ষকের হাতাহাতির ঘটনায় প্রাথমিকের প্রধান শিক্ষক আহত হওয়ায় বিচারের দাবীতে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ‍্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে । রবিবার(১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূরুঙ্গামারীর দপ্তরে এই স্মারকলিপিটি হস্থান্তর করা হয়।

এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারন সম্পাদক সাইফুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এসএম রোকনদ্দৌলা রাসেল ও সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজিব সহ অন‍্যান‍্য শিক্ষকবৃন্দ উপস্হিত ছিলেন।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট বাজার মসজিদের সামনে সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও সোনাহাট বালিকা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ আলমের সাথে জমি নিয়ে বিরোধের জের কথা কথাকাটাটি হয়।এক পর্যায়ে দুই প্রধান শিক্ষকের মধ‍্যে হাতাহাতির ঘটনা ঘটে।এতে প্রধান শিক্ষক আলমগীরের আঘাতে প্রাথমিকের প্রধান শিক্ষক আলফাজ আলম আহত হন।এঘটনায় উপজেলার প্রাথমিক শিক্ষক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিক্ষুদ্ধ শিক্ষকেরা উচচ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের দৃষ্টান্ত মূলক বিচার দাবী করে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com