ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (মহল্লাদার ও দফাদারদের) মধ্যে পোশাক ও অন্যান্য সরঞ্জাম বিতারণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি।
আজ ১৯ সেপ্টম্বর(রবিবার) বিকাল ৫ টায় ৩৩৩ তে আবেদনকারী ৫০ জন ভুক্তভোগীর মাঝে শুকনা খাবার বিতরণ শেষে শহীদ আফজাল মিলনায়তনে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতারণ করেন এমপি মোতাহার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)আল ইমরান,পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়,পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু,পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু,কুচলীবাড়ি ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খোকন, দহগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃতবৃন্দ।
Leave a Reply