মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দুর্গাপুরে কৃষককে নির্মমভাবে মারধর

দুর্গাপুরে কৃষককে নির্মমভাবে মারধর

আল নোমান শান্ত,
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ডেকে এনে প্রকাশ্য দিবালোকে কামাল আকন্দ নামের (৫০) এক কৃষককে ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শুকনাকুড়ি পেট্রোল পাম্প পাশেই নিরিবিলি হোটেলের সামনে কৃষক কামাল আকন্দকে নির্মমভাবে মারধরের ঘটনা ঘটে। কামাল আকান্দ উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামে মৃত লতিফ আকন্দের ছেলে। কামাল আকন্দ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপেডিক্স বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভূক্তভোগীর ছোট ভাই মো. হক মিয়া (৪৭) বাদী হয়ে রবিবার সকালে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনা তদন্তে মাঠে কাজ করছে পুলিশ ও অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভূক্ত আজই (রবিবার) করা হবে জানান দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম।

অভিযুক্তরা হলেন- একই ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের মৃত আছর আলী ফকিরের ছয় ছেলে আ. হামিদ ফকির (৬৫), আ. করিম ফকির (৬০), আ. কুদ্দুছ ফকির (৫৭), আ. রহমান ফকির (৫৪), আ. ছোবাহান ফকির (৫০), ছিদ্দিক ফকির (৪৭) এবং তাদের সন্তানাদি সহ ১৫ জন। ভূক্তভোগীর ভাতিজা মাসুদ আকন্দ জানান, অভিযুক্তরা আমাদের জমি দখল করে রাখায় আমার চাচা মামলা করেন। গত বৃহস্পতিবার বিকেলে আমার চাচা (কামাল আকন্দ) দুর্গাপুর থেকে মোটর সাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথের মধ্যে মঞ্জুল হক ফোন দিয়ে নিরিবিল হোটেলের সামনে আসতে বলে আমার চাচাকে। সেখানে আসলে অভিযুক্তরা পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে হোটেলের ভেতর থেকে মারতে মারতে বাহিরের নিয়ে আসে। প্রকাশ্য দিবালোকে ব্যাপক মরধরে চাচা মাটিতে লুটিয়ে পড়েন। এবং মারাত্মকভাবে আহত হন তারপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তিনি অর্থপেডিক্স বিভাগে ভর্তি আছেন এবং তার কোমড় থেকে নিচের অংশ অবস হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com