সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁয় মসজিদের মুসল্লিদের উপর হামলার ঘটনায় মানববন্ধন, আটক ১

নওগাঁয় মসজিদের মুসল্লিদের উপর হামলার ঘটনায় মানববন্ধন, আটক ১

অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ শহরের পার-নওগাঁ দক্ষিণপাড়া মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের চার মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ – বগুড়া মহাসড়কে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার এশার নামাজের পর হামলার এই ঘটনায় চারজন গুরুত্বর আহত হয় আহতরা হলেন, পার-নওগাঁ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ (৪৮), বাচ্চু শেখ (৫৫), আরিফ দেওয়ান (২৫) ও আনছার মোল্লাকে (৪০)। আহতদের মধ্যে ছুরিকাঘাতে আহত মামনুর রশিদের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আজ ( শনিবার ) বিকেল ৩টার দিকে আহত মামুনুর রশিদের ভাতিজা রিপন হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। অভিযোগ পাওয়ার পর শনিবার ৪টার দিকে দেলোয়ার হোসেন পশারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।

অন্যদিকে শনিবার বিকেল ৫টার দিকে শহরের পার-নওগাঁ দক্ষিণপাড়া মসজিদ সংলগ্ন নওগাঁ-সান্তাহার সড়কের ঢাকা বাসস্টান্ড এলাকায় মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পার-নওগাঁ দক্ষিণপাড়া মসজিদের শতাধিক মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে মসজিদের মুসল্লি রিপন হোসেন, মোজাহিদুল ইসলাম, মসজিদ কমিটির সদস্য রবিউল ইসলাম, আশরাফুল দেওয়ান, মোস্তাক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তিন বছর আগে পার-নওগাঁ দক্ষিণপাড়া জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্যোগ নেয় মসজিদ কমিটি। তখন থেকে মসজিদের পাশের একটি জমি নিয়ে পার-নওগাঁ দক্ষিণপাড়া এলাকার আবুল পশারী ও তাঁর ছেলেদের সঙ্গে মসজিদ কমিটির বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে।
গতকাল (শুক্রবার) এশার নামাজ শেষে মসজিদের কয়েকজন মুসল্লি মসজিদের সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় আবুল পশারীর ছেলে টিপু পশারী মসজিদ কমিটির সদস্যদের উদ্দেশ্য করে উসকানিমূলক কথা বলা শুরু করে। এ নিয়ে মসজিদের মসজিদের মুসল্লিদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে টিপু পশারী, তাঁর ভাই হারুন অর রশিদ পশারী, আমিরুল ইসলাম পশারী, দেলোয়ার হোসেন পশারী ও জিল্লুর পশারী এবং বাবা আবুল পশারী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মসজিদের চার মুসল্লি গুরুত্বর আহত হন। হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তরা।

এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) রাজিবুল ইসলাম বলেন, মসজিদের মুসল্লিদের ওপর হামলায় ঘটনায় শনিবার সকালে আহত মামুনুর রশিদের ভাতিজা রিপন হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগে টিপু পশারী, তাঁর আরও চার ভাই ও বাবাকে বিবাদী করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর সন্ধ্যার দিকে দেলোয়ার হোসেন পশারী নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com