শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জনসচেতনতা কার্য়ক্রমে তরুণদের সম্পৃক্ত করতে হব- মেয়র লিটন

জনসচেতনতা কার্য়ক্রমে তরুণদের সম্পৃক্ত করতে হব- মেয়র লিটন

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

প্রোটিন সবার অধিকার, সুস্থ্ জীবনের অঙ্গীকার এই স্লোগানে রাজশাহী মহানগরীতে একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় নগর ভবনের সামনে বেলুন উড়িয়ে র‌্যালিটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, প্রোটিন বিষয়ে জনমনে নানান ভুল ধারণা ও কুসংস্কার রয়েছে। এগুলো দূর করতে যুব সমাজকে কাজে লাগাতে হবে। ইউ.এস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) এবং রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এ র‌্যালিটির আয়োজন করে।

রাজশাহীর সিটি মেয়র বলেন, সরকারের ইতিবাচক পদক্ষেপের কারণে বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে বাংলাদেশ পুষ্টি সূচকে উন্নতি লাভ করেছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘খাদ্য নিরাপত্তা’র পাশাপাশি ‘পুষ্টি নিরাপত্তা’র উপর জোর দিয়েছেন- কারণ উন্নত দেশ গড়তে হলে স্বাস্থ্যবান ও মেধাবি জাতি গঠনের কোন বিকল্প নেই।

বিপিআইসিসি’র সভাপতি মসিউর রহমান বলেন, বাংলাদেশের মানুষ প্রয়োজনের তুলনায় অনেক কম প্রাণিজ আমিষ গ্রহণ করে। শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে হলে ডিম, দুধ, মাংস ইত্যাদি পুষ্টিকর খাদ্য গ্রহণের পরিমান দ্বিগুন করতে হবে। সাইকেল র‌্যালিটি নগরভবনের সামনে থেকে শুরু হয়ে লক্ষীপুর, সিএন্ডবি, সাহেব বাজার হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে। প্রায় ১০০ এর অধিক সাইকেল আরোহী র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিতে জিরো পয়েন্ট সিক্স গ্রাভিটি রাইডার্স, ইনসেন রাইডার্সসহ বিভিন্ন রাইডার্স গ্রুপ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com