শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে বাড়ির উঠানে ১০০ বছরের পুরনো গুপ্তধন!

গাজীপুরে বাড়ির উঠানে ১০০ বছরের পুরনো গুপ্তধন!

সুমন পাটোয়ারী, গাজীপুর

গাজীপুরের জয়দেবপুর উপজেলায় একটি বাড়ির উঠান থেকে ১০০ বছরের পুরনো গুপ্তধন উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা সদরের দিগধা গ্রামে দিগেন মল্লিকের বাড়ির উঠানের মাটি কাটার সময় শ্রমিক ওই গুপ্তধন উদ্ধার করেন। এ সময় সেখান থেকে ৩০ ভরি ওজনের ৩০টি রুপার মুদ্রা পাওয়া যায়।

জানা যায়, দুপুরে দিগেন মল্লিকের বাড়ির উঠানের মাটি কাটার সময় শ্রমিক ইদ্রিসের কোদালে আঘাত লাগে। পরে একে একে বেরিয়ে আসে ৩০টি শতবর্ষী রুপার মুদ্রা। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

জয়দেবপুর থানার বাড়িয়ার আমতলী ফাঁড়ির পরিদর্শক আশরাফ ঘটনাস্থলে গিয়ে ৩০টি রুপার মুদ্রা উদ্ধার করে থানায় নিয়ে যান।

ওই রুপার মুদ্রার গায়ে খোদাই করে লেখা আছে— ইন্ডিয়ান ওয়ান রুপি ১৯০৭, ১৯১২, ১৯১৪ ও ১৯১৬ সাল। তাই মুদ্রাগুলো ১০০ বছরের পুরনো সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

রোববার সকালে বাড়িয়ার আমতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশরাফ যুগান্তরকে জানান, শতবর্ষী রুপার মুদ্রাগুলো গাজীপুর আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com