রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আত্রাই ছোট নদীতে বালু উত্তোলন অব্যাহত প্রশাসন নীরব

আত্রাই ছোট নদীতে বালু উত্তোলন অব্যাহত প্রশাসন নীরব

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ‌

নওগাঁর আত্রাই ছোট নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে বালু ব্যবসায়ীরা। এলাকাবাসী অভিযোগ আত্রাই ছোট নদীর দুই পাশেই অনেক লোকের বসবাস তার পরেও বালু ব্যবসায়ীরা আত্রাই ছোট নদীর ঘোড়ামারা ডাড়া, পবন ডাঙ্গা বটতলী, বিপ্র- বোয়ালিয়া বটতলী নামক স্থান থেকে দিন রাত ড্রেজার দিয়ে তুলছে বালু। এই বালু উত্তোলনের কারণে বিপদে আছে প্রায় ছয়টি গ্ৰামের হাজার হাজার মানুষ।

কিছু দিন আগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে আত্রাই ছোট নদীতে যারা অবৈধভাবে বালু উত্তোলন করেছিল তাদের বালু তোলা বন্ধ করে দিয়েছিল।

তবে আবারো বালু ব্যবসায়ীরা প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিদারে আত্রাই ছোট নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলে বালুর পাহাড় তৈরি করেছেন। সেখান থেকে বালু উপজেলার বিভিন্ন ইটভাটা সহ যাচ্ছে বিভিন্ন স্থানে।

উপজেলার পবন ডাঙ্গা গ্রামের কিছু ব্যাক্তি নাম প্রকাশ করতে অনিচ্ছুক তারা জানান, বালু উত্তোলন কারী ব্যক্তিরা রাজনীতির বিভিন্ন পদে থাকার কারণে তারা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করতে সাহস পায়। বিলগোলিয়া গ্রামের অনেকেই বলেন, ঘোড়ামারা ডাড়া থেকে বালু উত্তোলন করার কারণে আবাদি জমির বেশিরভাগ অংশ নদীতে বিলীন হয়ে গেছে।

বিপ্র- বোয়ালিয়া গ্ৰামের বালু উত্তোলন কারী মোঃ আমিরুল ইসলাম মিলনের সাথে বালু উত্তোলনের বিষয়ে কথা বললে তিনি জানান, আপনারা সাংবাদিক আপনার যা করার আপনি করেন, আমার যা করার আমি তা করবো।

এলাকাবাসীরা আরো বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের ঘড়বাড়ি অচিরেই বিপদের সম্মুখীন হবে। বালু উত্তোলন করতে মানা করলে কোনো কথা না শুনে তারা তাদের ইচ্ছামতো নদীর বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করে। আত্রাই ছোট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেন এলাকাবাসী।

তবে আত্রাই ছোট নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে, খুব দ্রুতই ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com