বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুনামগঞ্জে সেতু নির্মাণের দাবীতে অর্ধ শতাধিক গ্রামের মানুষের মানববন্ধন

সুনামগঞ্জে সেতু নির্মাণের দাবীতে অর্ধ শতাধিক গ্রামের মানুষের মানববন্ধন


মোঃআতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদী ও চলতি নদীতে সেতু নির্মাণের দাবীতে অর্ধ শতাধিক গ্রামের হাজারো মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রথমে সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এখান থেকে মিছিল সহকারে সুরমা নদীর তীরে গিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা কল্যাণ ঐক্য পরিষদ এবং উত্তর সুরমা এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও আইনজীবী শামীম আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, সেলিম আহমেদ, শামীম আহমেদ, আলহাজ্ব জাকির হোসেন, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মমিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক স্বপন মিয়া, মুজিবুর রহমান, কাদির মিয়া প্রমুখ। বক্তারা সুরমা ও চলতি নদীতে দ্রুত সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com