বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বই পড়ার নেশায় টেকেনি চাকরি; ৫ থেকে ১০ টাকায় ভাড়া দেন বই!

বই পড়ার নেশায় টেকেনি চাকরি; ৫ থেকে ১০ টাকায় ভাড়া দেন বই!

আফ্রিদা জাহিন,রংপুর:

রংপুরের বাসিন্দা ওমর শরীফ। বয়স তার ৭০ ছুঁই ছুঁই। নগরীর মুলাটোল এলাকায় পরিবারের সাথে বসবাস করেন। তার পরিবারে রয়েছে দুই ছেলে ও তার স্ত্রী। বেশ কয়েক বছর ধরে রংপুরে চালু করেছেন এক ব্যাতিক্রমী উদ্যোগ। ৫ থেকে ১০ টাকায় ভাড়া দেন বই। তবে করোনাভাইরাসের কারণে এখন তেমন কেউ বই নিতে আসেন না। তাই বেশ কিছুদিন হলো বই ভাড়া দেয়া বন্ধ রেখেছেন। তবে একবার কোনো বই কিনলে বইটি পড়া শেষে ৫ থেকে ১০ টাকার বিনিময়ে একাধিকবার অন্য বই নেয়া যাবে। তিনি চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে। তবে দীর্ঘ সময়ের বই পড়ার নেশায় বেশিদিন স্থায়ী হয়নি তার চাকরি।

নতুন বই কেনার সামর্থ্য নেই তার। তবে ফেরিওয়ালাদের কাছ থেকে পুরোনো বই কিনে পড়েন এবং বইগুলোকে যত্ন করে রেখে দেন। আর নতুন প্রজন্মকে সেই বই গুলো পড়ার সুযোগ করে দেন।

ওমর শরীফের বই পড়ার আগ্রহ দেখে ২০০১ সালে রংপুর সিটি কর্পোরেশনের বিপরীতে শহীদ জররেজ মার্কেটের একটি দোকানের স্বত্বাধিকারী রুহুল আমিন তার দোকানের এক পাশে বিনামূল্যে ছোট্ট একটি জায়গা করে দেন তাকে।

এখান থেকেই শুরু হয় ওমর শরীফের পুরোনো গল্পের বই ভাড়া দেয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com