বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোয়ালন্দে ক্ষুদে ফুটবলারদের মাঝে বুট বিতরণ

গোয়ালন্দে ক্ষুদে ফুটবলারদের মাঝে বুট বিতরণ

আরিফুর রহমান মিসুক,
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ-


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে গেয়ালন্দ ফুটবল একাডেমীর পক্ষ থেকে খেলার মান উন্নয়নের জন্য ১৫ জন ক্ষুদে ফুটবলারদের মাঝে বুট বিতরণ করা হয়।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাইদুল ইসলামের সভাপতিত্বে আমেরিকা প্রবাসী রুহুল আমিনের অর্থায়নে বুট বিতরণ করার আয়োজন করা হয়।
বুট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ইমরানুর রহমান সজল, উপজেলা যুবলীগের সদস্য মাহবুব মোর্শেদ রানা সহ প্রমুখ।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ইমরানুর রহমান সজল বলেন, মাদক, ইভটিজিংমুক্ত ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় ক্ষুদে ফুটবলারদের নিয়ে গোয়ালন্দ ফুটবল একাডেমি কাজ করে যাচ্ছে খুবই প্রশংসনীয়।
গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক সাইদুল ইসলাম বলেন, ২০০৮ সাল থেকে গোয়ালন্দ ফুটবল একাডেমীর মান উন্নয়নে ক্ষুদে ফুটবলারদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। নতুন ক্ষুদে ফুটবলার তৈরি করার জন্য সকলের কাছে সার্বিক সহযোগিতা কাম্য করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com