মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি গাছে ঝুলন্ত অবস্থায় জাহিদ হাসান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পলাশবাড়ীর পৌশহরের বাড়াইপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
জাহিদ হাসান ওই গ্রামের শামছুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর শনিবার সকালে পৌর শহরের বাড়াই পাড়া গ্রামে একটি গাছে ঝুলন্ত অবস্থায় জাহিদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে তারা থানা পুলিশকে খরব দেয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।
জাহিদ হাসান পেশায় একজন শ্রমিক এবং দুই সন্তানের জনক।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাসুদ রানা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত জানান, মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্তপূর্বক জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com