মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিজিটাল বাংলাদেশের ফসল ই-কমার্স-মসিক মেয়র

ডিজিটাল বাংলাদেশের ফসল ই-কমার্স-মসিক মেয়র

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশকে তিনি ডিজিটাল বাংলাদেশ রূপে উপহার দিবেন। তিনি তাঁর কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। যার ফসল হিসেবে আজ দেশে অনুকূল পরিবেশ সৃষ্ঠি হওয়ায় ই-কমার্সের দ্বার উন্মোচিত হয়েছে এবং তার প্রসার ঘটছে।
শনিবার অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ই-কমার্স ক্লাব ময়মনসিংহ আয়োজিত ইসিএম আনন্দ উৎসব ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
মেয়র আরো বলেন, ই-কমার্স ব্যবসা নিয়ে সম্প্রতি আমাদের যে সংকট তৈরি হয়েছে তা বেশিদিন থাকবে না। কারন সরকার ই-কমার্সকে টেকসই করতে কাজ করছে। সঠিক নীতিমালার মাধ্যমে এ সংকট কেটে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুততম সময়েই ই-কমার্সের গ্রাহক এবং বিক্রেতার জন্য নিরাপদ পরিবেশ গড়ে উঠবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কান্তি বাসক। ময়মনসিংহ ই-কমার্স ক্লাবের গ্রুপ ক্রিয়েটর এ বি এম ফজলে রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি নিয়ামুল কবির সজল,নারী উদ্যোক্তা আইনুন নাহার সহ অন্যান্য অতিথিবৃন্দ,ময়মনসিংহ ই-কমার্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com